আল নোমান শিকদার

আল নোমান শিকদার

প্রকৃতি প্রেমী ও স্বপ্নচারী

আমি এমন একজন মানুষ, যে ছোট ছোট জিনিসের মাঝে জীবনের গভীর আনন্দ খুঁজে পাই। গল্পের বইয়ের পাতায় হারিয়ে যাওয়া আর সুরের মাঝে প্রশান্তি খোঁজা আমার নেশা। অবসর পেলেই বেরিয়ে পড়ি—কখনও সমুদ্রের গর্জন শুনতে, আবার কখনও পাহাড়ের মৌনতায় নিজেকে নতুন করে চিনতে।

খোলা রাস্তায় বাইক রাইড কিংবা স্টিয়ারিং হাতে লং ড্রাইভে হারিয়ে যাওয়ার রোমাঞ্চ আমাকে টানে। ক্লান্ত বিকেলে এক কাপ ধোঁয়া ওঠা গরম চা আর বৃষ্টির রিনিঝিনি শব্দ আমার ভীষণ প্রিয়। আর যখন রূপালি জোসনায় চারপাশ ভিজে যায়, তখন চাঁদনী রাতের সেই স্নিগ্ধতা যেন মনের সবটুকু ক্লান্তি ধুয়ে দেয়।

নিজের হাতে বাগান করতে ভালোবাসি; আমার বাগানে যখন কদম, কামিনী, বেলি আর শিউলীর সুবাস ছড়িয়ে পড়ে, তখন মনে হয় প্রকৃতির সবটুকু মায়া যেন আমাকেই ঘিরে আছে।